ছেলে মানোসি


ছেলে মানোসি

শৈশবের যতসব আজগুবি ঘটনা
,
বলি যে কিছুতার একটুকু শুননা 
টিভির ঐ ভিতরে বন্দি যে কতলোক ,
নিত্য যে তাহারা যাচ্ছে যে পরলোক 
যদি থাকি আমরা পৃথীব ভিতরে ,
চাদের ঐ জ্যোস্না পাচ্ছি যে কি করে 
শিক্ষার স্রষ্টা , তাকে যদি পাইতাম ,
মেরে মেরে চামড়া সবটুকু তুলতাম ।
দেয়ালের ঘড়িটা কিভাবে যে ঘুরছে ,
কে যে সেথা নিত্য ঠেলাঠেলি করছে ।
পেন্সিলের লিপখানা কেন শুধু ভাঙ্গে যে ,
কলমের মত তাহা কেন নাহি চলে রে ।
বড়ইয়ের বিচি যদি ভুল করে খেয়ে নাও ,
তরতাজা বৃক্ষ মাথা দিয়ে বুঝে নাও ।
মুন্ডুতে ঠুকাঠুকি হয় যদি একবার ,
দুটি শিং গজাবেই নেই কিছু করবার ।
কেউ যদি বলত বড় হয়ে কি হবে ?
হব ভাই ড্রাইভার গাড়িগুলো চালাতে ।
কেউ যদি খাওয়াত ঘটকের ডিম্ব ,
ভাবিতাম সেগুলো বড় কোনো মন্ড 
মুখ ভরা জল নিয়ে ফু দিয়ে চুরে দাও ,
রংধনু উঠবে , মন ভরে দেখে নাও ।
কান্নার ছলে যদি করভাই চিৎকার ,
পাগল আর পুলিশে সারবে যে কারবার 
বড় হও তাড়াতাড়ি যত খুশি ইচ্ছা ,
বিয়ে যদি না কর হবেনাতো বাচ্চা 
খাবারের সাথে যদি কঙ্কর গিল ভাই ,
বড় হয়ে সেটা বুঝি পিত্ততে রয়ে যায় ।
পৃথিবীতে দেশ বুঝি আছে ভাই একটাই ,
সে যে মোর বাংলা আর সেথা কিছু নাই ।
সত্যিই ! সত্যিই ! বাংলার তোলনা ,
এভুবনে আর নাই ।
                                          [ মো: সুয়েজ ]


Post a Comment

Previous Post Next Post